নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না। নির্বাচন মানেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক। আগামী নির্বাচন নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে এটি সব মানুষের চাওয়া। এটি নিশ্চিত করা গেলে দেশ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এগিয়ে যাবে।

 

নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না

 

নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না

বুধবার (১৭ মে) সন্ধ্যায় রংপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুর জেলা ও মহানগর সুজনের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রটোকল প্রত্যাহার প্রসঙ্গে ‌সুজনের সম্পাদক বলেন, বিশ্বের একটি প্রভাবশালী দেশ বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে। দেশটি থেকে আমরা তেমন কিছু কিনি না, বরং বিক্রি (রপ্তানি) করি। তাই দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখা নাগরিকদের স্বার্থের অনুকূলে। ওই দেশে আমাদের অনেক প্রবাসী থাকেন, তারা রেমিট্যান্স পাঠান। এসব বিষয় ভেবে দেখতে হবে। সরকার যেন ভেবেচিন্তে ও বুঝে-শুনে জনগণের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করে।

 

নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না

 

বদিউল আলম মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতামূলক ও বিশ্বাসযোগ্যতা না থাকলে সেটিকে নির্বাচন বলা যায় না। তাই আগামী নির্বাচন নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে এটি সব মানুষের চাওয়া। এটি হলে দেশ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এগিয়ে যাবে।

বদিউল আলম মজুমদার আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শ থাকে, কর্মসূচি থাকে। সেটি বাস্তবায়ন করে তারা ক্ষমতায় যায়। ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসবে এটাই স্বাভাবিক। এজন্য নির্বাচন কমিশনকে সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। সবাই যেন সমান সুযোগ পায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এটি নিশ্চিত করতে হবে। কারণ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীরও একটি বড় প্রভাব রয়েছে। সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনে সরকারকে গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুজন রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগরের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক মেজর (অব.) নাসিম উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

২ thoughts on “নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না”

Leave a Comment