রাজশাহী ও রংপুরে রেমিটেন্স প্রেরণকারি গ্রাহকদের পুরষ্কৃত করল রূপালী ব্যাংক

রাজশাহী ও রংপুরে রেমিটেন্স- প্রেরণকারি গ্রাহকদের পুরষ্কৃত করল ,বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহ প্রদানে সেরা রেমিটেন্স -প্রেরণকারি গ্রাহকদের পুরষ্কৃত করেছে রাষ্ট্রায়াত্ব রূপালী -ব্যাংক লিমিটেড।

 

 

রাজশাহী ও রংপুরে রেমিটেন্স প্রেরণকারি গ্রাহকদের পুরষ্কৃত করল রূপালী ব্যাংক

গত শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী -ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহে সেরা রেমিটেন্স প্রেরণকারি ৪০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।এ সময় তিনি দেশের অর্থনিিতর বৃহত্তর স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহবান

জানান। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান মো. নোমান মিয়া ও মো. ফকরুল হাসান, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদসহ সেরা রেমিটেন্স প্রেরণকারি গ্রাহক পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন।