রংপুরে ৬ ঘণ্টায় চাকরি পেলেন হাজার যুবক

রংপুরে ৬ ঘণ্টায় চাকরি পেলেন হাজার বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেক জনের বেতন প্রতি মাসে ১২ থেকে ২৫ হাজার টাকা।

 

রংপুরে ৬ ঘণ্টায় চাকরি পেলেন হাজার যুবক

 

এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। কয়েক মিনিটের ভাইভা এবং পদ অনুযায়ী লিখিত পরীক্ষায় চাকরি পেলেন বেকার যুবকরা।  স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিল রংপুর সিটি কপোরেশনের বুড়িরহাট এলাকায়।

 

 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ৫ হাজার সিভি জমা হয় সকাল ১১টা পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার এবং পদ অনুযায়ী লিখিত পরীক্ষা।

বিকেলের পর থেকে এক এক করে বিভিন্ন পদের ফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে ভাইভা-লিখিত পরীক্ষায় চাকরি পাওয়ায় খুশি চাকরি প্রত্যাশীরা।

Leave a Comment