Site icon রংপুর জিলাইভ | truth alone triumphs

টানা সাত ম্যাচ জেতা মহানগরকে হারিয়ে ফাইনালে রংপুর

ফাইনালে রংপুর – লক্ষ্য মাত্র ১০৮ রানের। সেই রান তাড়া করতেও ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরকে খেলতে হয়েছে ১৯.২ ওভার। উইকেট হারিয়েছে ৬টি। প্রথম কোয়ালিফায়ারে ৪ উইকেটের এই কষ্টার্জিত জয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে রংপুর।

 

টানা সাত ম্যাচ জেতা মহানগরকে হারিয়ে ফাইনালে রংপুর

হেরে গেলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে টানা সাত ম্যাচ জিতে কোয়ালিফায়ারে ওঠা ঢাকা মহানগর। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খেলবে এলিমিনেটরে জয় পাওয়া খুলনার বিপক্ষে। এলিমিনেটরে চট্টগ্রামকে বিদায় করেছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার ম্যাচে শুরু থেকে খেই হারিয়েছে ঢাকার ব্যাটসম্যানরা। ৬৬ রানেই হারায় প্রথম ৬ উইকেট, এই রানও তারা তুলেছে ১৪.৫ ওভারে। ওপেনার ইমরানুজ্জামান ৩০ রান করেছেন ৪২ বলে। অধিনায়ক মোহাম্মদ নাঈম করেছেন ১১ রান। ঢাকা যে ১০৭ রান তুলতে পেরেছে সাতে নামা আমিনুল ইসলামের ২৪ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে।

রংপুরের ব্যাটসম্যানরাও শুরু থেকেও খোলসে আটকে ছিলেন। প্রথম ১২.১ ওভারে তারা তুলতে পারে মাত্র ৬২ রান, উইকেট হারায় ৪টি। অভিজ্ঞ তানভীর হায়দার ও আরিফুল ইসলামের ২২ রানের ইনিংসে রান তাড়া করতে সক্ষম হয় দলটি।
Exit mobile version